মালদা

বেহাল রাস্তা মেরামতির দাবীতে ইংরেজ বাজারের টিপাজানীতে পথ অবরোধ

বেহাল রাস্তা মেরামতির দাবীতে শুক্রবার ইংরেজবাজার থানার টিপাজানীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইংরেজবাজারের ৬০ নম্বর বুথের জনসাধারণ। যদিও দুই ঘণ্টা ধরে চলা এই পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। পরে ব্লক দপ্তরের আধিকারিক এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভ কারীরা বলে খবর।

        জানা যায় ইংরেজবাজার থানার টিপাজানী এলাকা দিয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যে সংযোগ রক্ষাকারী একমাত্র রাস্তা রয়েছে তা দীর্ঘদিন ধরে বেহাল। নির্বাচনের সময় সমস্ত দলের প্রতিনিধীরা রাস্তা মেরামত করে দেবেন বলে আশ্বাস দিলেও কোন ফল হয়নি। জন প্রতিনিধীদের কাছ থেকে বার বার মিথ্যে প্রতিশ্রুতী পাওয়ার পর শুক্রবার ৬০ নম্বর বুথের ধানতলা, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকার মানুষ টিপাজানী এলাকায় পথ অবরোধ শুরু করেন। এদিন মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর ঘটনাস্থলে হাজির হন ইংরেজ বাজার ব্লকের বিডিও দেবর্ষী মুখার্জী সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বিডিওর আশ্বাসে পথ অবরোধ উঠে যায় বলে জানা গেছে।